ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন (ঊষা)-এর ৪০তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন (ঊষা)-এর ৪০তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনীর এই মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এডমিন